লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার
লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আইযুব আলীর বাসাসংলগ্ন বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে আদিতমারী থানা পুলিশ। এ সময় গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। মাদক ব্যবসায়ী লিটন একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। লিটনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে বলে উদ্ধারকারী অফিসার আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার কুমিল্লা থেকে আসা অ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে অবস্থান করছিল। পুলিশের সন্দেহ হলে ওই অ্যাম্বুলেন্সের ওপর নজরদারি রাখে থানা পুলিশ।
উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করে। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে থানা পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসাসংলগ্ন বড়াবাড়ী সংলগ্ন এলাকা থেকে আটক করে। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আদিতমারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দুজনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
শাফিন / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied