উৎসবমুখর পরিবেশে পাটগ্রামের ৭ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই এসব ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।
উপজেলার জোংড়া ইউনিয়নের ২নং জোংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুচলী বাড়ি ইউনিয়নের ললিতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।
ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে আসা রশিদা বেগম বলেন, বাড়িতে অনেক কাজ ফেলে রেখেছি তাই আগেই ভাগেই ভোট দিয়ে বাড়ি যাব।
শোভারানী বলেন, ভিড়ের কারণে ভোট দিতে পারছি না। অনেক দেরি হচ্ছে, বাড়িতে অনেক কাজ ফেলে রেখেছি।
ভোটকেন্দ্রে আসা নাসিমা বেগম বলেন, এবারের মতো ভোট কোনোবারও দেই নাই। ভোট সুন্দরভাবে দিয়ে আসছি।
পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু সায়েম বলেন, পাটগ্রাম উপজেলার ৭ ইউপিতে পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে। পাটগ্রাম উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪৬৮ জন। চেয়ারম্যান পদে ৩৯ জন, মহিলা ও সাধারণ সদস্য ৩১৩ জনসহ মোট প্রার্থী ৩৫২ জন।
শাফিন / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied