পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় বৃদ্ধ নিহত
পটুয়াখালীর কলাপাড়ায় মিমজাল নামে একটি বাসের চাপায় আবদুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবদুস সোবাহান লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। তিনি বিয়ের আগেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বরিশাল লঞ্চঘাট এলাকার বিজেন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সোবাহান বাসার নিত্যপ্রজনীয় জিনিস ক্রয় করতে বাড়ি থেকে তুলাতলী বাজারে আসছিলেন। এ সময় ঢাকাগামী মিমজাল (চট্ট মেট্রো-ব ১১-০৮৯১) নামের পরিবহন তাকে চাপা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied