বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলার যাত্রীসহ ডুবে গেছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিছুটা কুয়াশা ছিল। ওই সময় অন্তত ১৫-২০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জ ঘাট থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতরে তীরে ওঠেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত আমাদের কয়েকটি টিম নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন ৮-১০ জন ট্রলারের যাত্রী নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে কিছু লোকজন দাবি করেছেন, তাদের স্বজন নিখোঁজ রয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে নিখোঁজের সংখ্যা জানার চেষ্টা করছি এবং উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’