টাঙ্গাইলে ৪০০ ব্যালট ছিনতাই, ভোট স্থগিত
টাঙ্গাইলের বাসাইলে কেন্দ্রে গুজব ছড়িয়ে অতর্কিত হামলা চালিয়ে চেয়ারম্যান পদের ৪০০ ব্যালট পেপার ছিনতাই করেছে নৌকার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছিল। হঠাৎ নৌকার কর্মী-সমর্থকরা দল বেধে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারতে থাকে।
ফুলকি ইউনিয়নের জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সাজেদুল আলম বলেন, কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে গুজব ছড়িয়ে নৌকার লোকজন বুথে প্রবেশ করে চারশ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।
এতে দায়িত্বরত পোলিং ও অন্যান্য কর্মকর্তারা আতঙ্কিত হয়ে একটি কক্ষে আশ্রয় নেয়। পরে কেন্দ্রে র্যাব প্রবেশ করলে পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে চারটি ব্যালট বইয়ের মধ্যে একটির মুড়ি পাওয়া গেছে। ব্যালট পেপার পাওয়া যায়নি। ফলে কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মনি শংকর রায় বলেন, জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ব্যালট পেপার উদ্ধারে প্রশাসন কাজ করছে।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’