ফটিকছড়িতে হঠাৎ করে বেড়েছে কভিড-১৯ সংক্রমণ
চট্টগ্রামের ফটিকছড়িতে উদ্বেগজনকভাবে বাড়ছে কভিড-১৯ সংক্রমণের হার। সর্বশেষ ১৩ জুন ২৪ ঘন্টায় ৫৮ জন পরীক্ষা করে ৩৭ জনের কভিড শনাক্ত হয়েছে। এছাড়াও জনসাধারণের আর্থিক অনুদানে গড়ে উঠা ফটিকছড়ি কভিড-১৯ হাসপাতালেও রোগির সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী। তিনি জানান, 'বর্তমানে কভিড-১৯ হাসপাতালে ২৪ জন পজেটিভ রোগি ভর্তি রয়েছে। দিন দিন বেড়ে চলছে সংক্রমণের সংখ্যা।'
এদিকে করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন কর্তৃক বিধি-নিষেধ আরোপ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। মানছে না সরকার ঘোষিত স্বাস্থ্যবিধিও। একেবারেই শিথিল পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা প্রশাসন বিনামূল্যে মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কর্মকা- অব্যাহত রাখলেও মাস্ক না পরায় কাউকে এখনও জরিমানা করা হয়নি বলে জানা গেছে।
করোনা সংক্রমণের উর্ধ্বমুখী গতিকে ঠেকাতে না পারলে দ্রুত সময়ের মধ্যেই এই উপজেলায় করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতনমহল।
করোনা সংক্রমণরোধে বিধি-নিষেধ আরোপের প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সায়েদুল আরেফীন বলেন, 'আমরা কঠোর অবস্থানে যাব।এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে।আমরা মিটিং ডাকবো।মিটিং ডেকে আরও কঠোর হবো। (সোমবার) থেকে জনসচেতনতার লক্ষ্যে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকেও সামাজিক অনুষ্টান বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।;
হঠাৎ করে কভিড সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ইউএনও আরও জানান, 'আমাদের ফটিকছড়িতে বেশিরভাগ হলো দেশের উত্তর অঞ্চলের শ্রমিক। ঈদের পর শ্রমিকরা কাজ করেছে ওখান থেকে সংক্রমণটা ছড়িয়েছে।'
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ