কুষ্টিয়া সদরের মনোহরদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারিয়ে দেয়ার অভিযোগ
কুষ্টিয়ার ১৩নং মনোহরদিয়া ইউনিয়নে আজ বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কারচুপির মাধ্যমে ১২৫ ভোটের ব্যবধানে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম মাস্টার। নির্বাচনে শহিদুল ইসলাম মাস্টার পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট এবং জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট।
নৌকার প্রার্থী শহিদুল ইসলাম মাস্টার অভিযোগ করে জানান, ৫নং রাধানগর কেন্দ্রে ভোটগ্রহণে ব্যাপক কারচুপি করা হয়েছে। ওই কেন্দ্রে দুপুরের পরপরই নৌকার এজেন্টকে ভোটের ফলাফল শিটে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়। স্বাক্ষর নেয়ার পর তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। জীবনের ভয়ে বিষয়টি ওই কেন্দ্রের এজেন্ট কাউকে না জানালেও সন্ধ্যা ৭টার দিকে শহিদুল ইসলাম মাস্টার জিজ্ঞাসা করলে ওই এজেন্ট বিষয়টি তাকে জানান।
শহিদুল ইসলাম মাস্টার জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এছাড়া বিষয়টি তিনি কুষ্টিয়া জেলা প্রশাসককেও জানিয়েছেন বলে সকালের সময়কে জানান। তিনি ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানবেন এবং সঠিক সমাধান না পেলে আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী একজন মানবপাচারকারী, চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তিনি তার ভাইসহ পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’