ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

১৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৩০০ কোটি টাকা বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১:৭

স্বল্প পরিসরে মেরামতের জন্য দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থের মধ্যে প্রতিটি স্কুল দুই লাখ করে টাকা পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এ বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্ন খাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে এবং পুরো অর্থ বাবদ খরচের সব ভাউচার রাখতে হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। কাজটি সম্পন্ন করবেন মাঠ-পর্যায়ের কর্মকর্তারা। বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদারকি করবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

পিইডিপি-৪-এর উপ-পরিচালক এইচএম আবুল বাশার জানান, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থায়ই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সব খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

জামান / জামান

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ