ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জৈন্তাপুরে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৪৩
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন সদস্যের শপতগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৬ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাহল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূসরাত আজমেরী হকের সভাপতিত্বে পাঁচটি ইউপির ৬০ জন সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান।
 
আরো উপস্থিত ছিলেন- নবনির্বাচিত চেয়ারম্যান মো. সামসুজ্জামান চৌধুরী, মো. রফিক আহমদ, বাহারুল আলম বাহার, মো. সুলতান করিম, মো. ফখরুল ইসলাম, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রসক্লাবের সভাপতি এমএ রুহেল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার