ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বোরহানউদ্দিনে ৩১ দোকান ও বসতঘর পুড়ে ছাই


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৪:১২

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু খাসমহল বাজারে আগুন লেগে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মঞ্জুর লেপ-তোষকের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট হতে এ আগুনের সূত্রপাত হয়। 

ওয়ার্কসপ ব্যবসায়ী মো. মনির জানান, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। এনজিও ব্র্যাক হতে আড়াই লাখ টাকা, আশা হতে দেড় লাখ টাকা ও পদক্ষেপ হতে দেড় লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করছি। এখন এই টাকা কিভাবে পরিশোধ করব? মানুষেরও অনেক ধার-দেনা আছি। জানি না কিভাবে আবার দোকান শুরু করব।

লেপ তোষকের দোকানদার মো. মঞ্জু জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলে দুটি বালিশের কাজ করেছি। হঠাৎ আমার ছোট ভাই চিৎকার দিয়ে বলে, ভাইয়া আমাদের দোকানের টিনের চালে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আমরা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এরমধ্যে ১৮ দোকান ও ১৩টি বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।

খাসমহল বাজার ব্যবসায়ীরা জানান, মঞ্জুর দোকান হতে আগুন লেগে পুড়ে বাজার ছড়িয়ে গেছে। স্থানীয় ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিভাবে সক্ষম হয়। এর মধ্যে লেপতোষক দোকানদার মঞ্জু’র সাত লক্ষ টাকা, জাহাঙ্গীরের দুইটা ঘর পুড়ে দুই লক্ষ টাকা, শাজাহান এর মুদি দোকান পুড়ে দুই লক্ষ টাকা, মনির পিটারের ওয়ার্কসপ ও ফার্সের দোকান পুড়ে প্রায় দশ লক্ষ টাকা, মমিন ইলেকট্রনিক্স দোকান পুড়ে চার লক্ষ টাকা, টুলু দোকান ও বসত ঘর পুড়ে স্বর্ণ অলংকার সহ প্রায় বারো লক্ষ টাকা, মুদি ব্যবসায়ী মো. শামীম প্রায় দশ লক্ষ টাকা, রশিদ মাস্টোরের ঘর পুড়ে প্রায় তিন লক্ষ টাকা, মো. মিজানের ঘর পুড়ে সাত লক্ষ টাকা, মুদি দোকানদার হারুনের সাত লক্ষ টাকা, আলমগীরের ঘর ও আসবাবপত্র সহ প্রায় ১০ লক্ষ টাকা, কাঠের দোকাদার রফিজলের প্রায় দুই লক্ষ টাকা, মো.শাহাবুদ্দিনের ঘর পুড়ে সাত লক্ষ টাকা, আজাদ ফাস্ট ফুট ও ৩টি ঘর সহ প্রায় ১৫ লক্ষ টাকা, নিরব মিস্ত্রীর কাঠের দোকান ও ঘর প্রায় ১০ লক্ষ টাকা, কামাল এর লেপতোষকের ৪টি দোকান ও ঘর সহ প্রায় ১৭ লক্ষ টাকা, সেলুন ব্যবসায়ী এক লক্ষ টাকা, জাহাঙ্গীর মিয়ার ২টা ঘর পুড়ে ৫ লক্ষ টাকা, বাশু চৌধুরীর দুই ঘর ও দোকান সহ প্রায় ১৫ লক্ষ টাকা, জগদেস সাহার বসত ঘর পুড়ে ৫ লক্ষ টাকা, পিয়নাত বাবু ফার্মেসী ও বসত ঘর পুড়ে সাত লক্ষ টাকা, মো. জাহাঙ্গীর মেম্বারের ৩টা বসত ঘর ও ব্যবসায়ীক মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষ টাকা, কেশব দে ফার্মেসী ও বসত ঘর পুড়ে প্রায় সাত লক্ষ টাকা, কমল দে ফলের দোকান ও বসত ঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকা, মো. আলী’র দুইটা বসত ঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকা ও মো. হারুনের বসত দুইটা ঘর প্রায় ৭ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।   

বোরহাউদ্দিন ফায়ার সার্ভিস ইনচার্জ মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। আগুনের সূত্রপাত একটি লেপ-তোষকের দোকানের বিদ্যুতের শর্টসার্কিট হতে। ওই সময় ১৮টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত