হরিরামপুরে অবৈধ চায়না দোয়ারিতে সয়লাব
মানিকগঞ্জের হরিরামপুরে নদী ও খালে মাছ ধরায় ব্যাপকহারে ব্যবহার হচ্ছে অবৈধ ‘চায়না দোয়ারি’ জাল। উপজেলার বিভিন্ন বাজারে তা বিক্রিও হচ্ছে প্রকাশ্যেই। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজরদারি ও ব্যবস্থাপনার অভাবে দিন দিন এর ব্যবহার বাড়ছেই।
গত চার দিনে সরেজমিন উপজেলার রামকৃষ্ণপুর, বাহাদুরপুর, ঝিটকা, গোপীনাথপুর, আন্ধারমানিক, বলড়া ও ধুলশুড়া ঘুরে পদ্মা ও ইছামতি নদীর বিভিন্ন অংশে শত শত চায়না দোয়ারি জাল দেখা যায়। বাঁশের খুঁটি মাটিতে পুঁতে জাল তার সাথে বেঁধে রাখা হয়। সারাদিনে ২-৩ বার জাল থেকে মাছ বের করা হয়।
জেলেরা জানান, চায়না দোয়ারি এক ধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ৬০ থেকে ৮০ ফুট লম্বা, ছোট ছোট খোঁপের মতো। মূল্য পাঁচ থেকে আট হাজার টাকা। এ জালে সহজেই প্রচুর মাছ ধরা পড়ে। এজন্যই দিন দিন এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।
মৎস্য ও প্রাণী বিজ্ঞানীদের মতে, এ জাল বা ফাঁদ বিল-বাওর, নদী-নালা, খাল ও মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদের জন্য বিরাট হুমকি। মৎস্যসম্পদ রক্ষায় তারা দ্রুত এ জালের ব্যবহার বন্ধের পরামর্শ দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, উপজেলার ঝিটকা, বলড়া, আন্ধারমানিক ও নয়ারহাট বাজারে প্রকাশ্যে বিক্রি হয় এসব অবৈধ চায়না দোয়ারি। জেলেরা বলেন, চায়না দোয়ারি যদি অবৈধই হয়, তাহলে দোকানদাররা তা প্রকাশ্যে বিক্রি করেন কিভাবে?
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, চায়না দোয়ারি নিষিদ্ধ এমন কোনো লিখিত নির্দেশনা নেই। তবে জালের ফাঁসের ব্যাস অনুযায়ী এ জাল অবৈধ। আমরা দ্রুতই সরজমিন তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।
চায়না দোয়ারি অবৈধ কি-না আমার জানা নেই উল্লেখ করে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, যদি অবৈধ হয় তাহলে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, চায়না দোয়ারি সম্পূর্ণ অবৈধ। উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের চায়না দোয়ারির বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করার কথা। আমি উপজেলা মৎস্য কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে এখনই বলে দিচ্ছি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান