ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় ৫বাড়ির রাস্তা বন্ধ করে দিলেন পরাজিত প্রার্থী মোজাম্মেল হক


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২২ দুপুর ১:৫১

চাঁদপুরের কচুয়ায় গত বুধবার ইউপি নির্বাচনে পরাজিত হয়ে পাঁচ বাড়ির লোকজনের চলাচলের ৩টি রাস্তা বন্ধ করে দিলেন পরাজিত প্রার্থী মোজাম্মেল হক ও তার সমর্থকরা। বৃহস্পতিবার সাচার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাগদৈল গ্রামে গাছের ডাল ও বাঁশ দিয়ে ওই সরকারি রাস্তা বন্ধ করে দেন বলে জানিয়েছেন এলাকাবাসী। 
রাগদৈল গ্রামের মোয়াজ্জেম হোসেন,জাকির হোসেন,শহীদুল ইসলাম,আবু হানিফ ও কাউছারসহ আরো অনেকে জানান, ৫জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের ৯জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। তন্মধ্যে এম আব্দুর রহমান (এমএ) ফুটবল প্রতীকে জয়ী হয়। প্রতিদ্ধন্ধি পরাজিত প্রার্থী মোজাম্মেল হক আপেল প্রতীকে পরাজিত হয়ে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার ৫বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেয়। এতে দৈনন্দিন কৃষিকাজ সহ যাতায়াতে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। গৃহবন্ধী থাকা ক্ষুব্ধ এলাকাবাসী ওই এলাকাবাসী যাতায়াতের পথ দ্রুত খুলে দিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন । 
পরাজিত প্রার্থী মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, এটা বাড়ির লোকজনের বিষয়। ব্যক্তিগত জায়গা হাওয়ায় বাড়ির লোকজন পথ বন্ধ করে দিয়েছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ