চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন
করোনার সংক্রমণ বাড়ায় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুরে দামুড়হুদা উপজেলা কোভিড-১৯ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে ১৪ দিন এ লকডাউন কঠোরভাবে কার্যকর থাকবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মো. জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, লকডাউনকৃত এলাকায় নিয়মিত তদারকি করবে প্রশাসন। শুধু জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলাচল করবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং কৃষির সঙ্গে সম্পর্কিত কিছু যানবাহন চলাচল করতে পারবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় ১৩২ নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৭৯ জনে। মারা গেছেন ৭১ জন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied