ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৬:৪৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার খর্দলক্ষনদিয়া গ্রামের মৃত গাউস উদ্দিন খানের ছেলে মনির হোসেন (৫১), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চামুটিয়া গ্রামের বারেক হোসেনের ছেলে এরশাদ হোসেন (২৫) বর্তমান সে দৌলতদিয়া পতিতালয়ের ভিতরে আরতীর বাড়ির ভাড়াটিয়া।
 
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফারুক হোসেন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া বাজার মোহন মন্ডলের বাড়ির পাশে আনন্দ গার্মেন্টস নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত