উলিপুরে নবনির্বাচিত ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্যের বাড়ি থেকে দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকার পার্শ্ববর্তী একটি নির্জন বাঁশঝাড় থেকে আরো একটি বকনা বাছুর উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মিন্টু মিয়ার বাড়ি থেকে মুখ বাঁধা অবস্থায় দুটি চোরাই গরু (গাই) উদ্ধার করা হয়। এরপর শুক্রবার ভোররাতে একই ওয়ার্ডের পূর্ব কাশিয়াগাড়ী ভাটিগ্রামের নির্জন বাঁশঝাড়ে একটি কালো রংয়ের বকনা বাছুর উদ্ধার হয়।
গত বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যা গ্রামের দুলাল মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ইউপি সদস্য মিন্টুর বাড়ি থেকে দুটি এবং শুক্রবার সকালে বাঁশঝাড় থেকে আরো একটি বাছুর উদ্ধার করে।
উলিপুর থানার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে নছিমনচালক রাণীগঞ্জ ইউনিয়নের জাফর আলীর ছেলে রানা মিয়াসহ দুজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied