লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ
ভোলার লালমোহনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন। শনিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কালমা ইউনিয়নের জৈনপুর পীর সাহেব হুজুর (র.) নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন ১০০ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শুভরাজ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে দেশের মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান, খাদ্যসামগ্রী বিতরণসহ নানাবিধ সেবাদানে ব্রত হয়ে 'মুখে হাসি চোখে জল, গড়বো মোরা সমতল' স্লোগানে আত্মপ্রকাশ করে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied