ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর মৃত্যুর কারণ জানতে স্বামীকে আটক : পুলিশ হেফাজতে আত্মহত্যা


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ৩:৭

লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ জানতে হিমাংশু রায় নামে এক স্বামীকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে একা রাখলে ওই স্বামী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য হিমাংশুর মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিরনময় বম্মর্ণ সাগরও প্রাথমিকভাবে ধারনা করেছেন, আত্মহত্যায় হিমাংশু রায়ের মৃত্যু হয়েছে।

এর  আগে শুক্রবার সকালে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে রহস্যজনক মৃত্যুর শিকার ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার স্বামী হিমাংশু রায়কে মৃত্যুর কারণ জানতে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ওই এলাকার বিশেশ্বর রায়ের ছেলে হিমাংশু রায়ের বাড়িতে রহস্যজনক মৃত্যুর শিকার স্ত্রী ছবিতা রানীর (৩০) মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে রাখা হয়। ওই রুমে হিমাংশু রায় আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাতীবান্ধা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিরনময় বম্মর্ণ সাগর বলেন, হিমাংশু রায়কে হাসাপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিমাংশু আত্মহত্যা করেছে। তার গলায় দাগ পাওয়া গেছে।

রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক তদন্ত করেন। প্রায় দুই ঘণ্টা তিনি তদন্ত শেষে জানান, আমরা প্রাখমিকভাবে ধারণা করছি আত্মহত্যার কারণেই পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের মৃত্যু হয়েছে।

লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বলেন, আত্মহত্যার কারণে হিমাংশু রায়ের মৃত্য হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ছিল কি-না তা তদন্ত করা হচ্ছে। 

হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, চিকিৎসক ও পুলিশের সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে ধরণা করছি হিমাংশু রায় ‍আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন