টাঙ্গাইলের এলংজানী নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মহোৎসব
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলংজানী নদীর হাকিমপুর-ভাবলা এলাকায় ভেকু বসিয়ে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বসতবাড়ী, বিদ্যালয়, বাজার ও বিভিন্ন স্থাপনা। অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। গত কয়েক বছর যাবত অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে বাড়ি-ঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, স্থানীয় ১০-১২ জন প্রভাবশালী দীর্ঘদিন যাবৎ নদীতে ৪টি ভেকু দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয়রা এসব প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।
স্থানীয়রা আরো জানান, নদীর পাড় কেটে অবৈধভাবে বালু বিক্রি করেছে কয়েকজন ব্যবসায়ী। তাদের কোনোকিছু বলতে গেলে আমাদের এলাকায় থাকা হবে না। ইতিপূর্বে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হয়েছি। এসব ব্যবসায়ীরা প্রশাসনের সাথে দফারফা করেই রাত-দিন ২৪ ঘণ্টা অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে।
এ বিষয়ে কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত হলাম। কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তবে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বর্ষা মৌসুমে প্রভাবশালী ব্যক্তিরা এই স্থানে ৭টি বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায়, প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজাগুলো ধ্বংস করেছিল। নদী তীরবর্তী বসতবাড়ী, বিদ্যালয়, বাজার ও বিভিন্ন স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied