হাতীবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে অবৈধভাবে প্রায় ৪০০টি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে আকতারুজ্জামান দুলু নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। রোববার (৯ জানুয়ারি) সরেজমিন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব বিছনদই ছকেলপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, নির্বিচারে একটি রাস্তার প্রায় আধা কিলোমিটার এলাকার ছোট-বড় গাছ কেটে বিক্রি করা হচ্ছে। এছাড়া ওই এলাকার ৮নং ওয়ার্ডে ১৪৫টি গাছ এবং ৬নং ওয়ার্ড থেকে ১৬২টি গাছ কাটা হয়েছে।
গাছ কাটার সাথে জড়িত ইউপি সদস্য আকতারুজ্জামান দুলু জানান, ২০১৩ সালে ১১ সদস্যবিশিষ্ট আলোক উজ্জ্বল শাপলা সংঘ নামে একটি সমিতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সাথে ১০ বছরের চুক্তি করে ৩টি রাস্তায় বৃক্ষরোপণ করি। ওই সমিতির আমি একজন সদস্য। আমি শুনেছি কিছু গাছ কাটা হয়েছে। আমি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। বেশি কিছু জানি না। এ বিষয়ে আমাদের সমিতির সভাপতি আবু তালেব আজাদ ভালো বলতে পারবেন।
সমিতির সভাপতি আবু তালেব আজাদ বলেন, গাছ কাটার বিষয়ে লিখিতভাবে কাউকে জানাইনি এবং কোনো টেন্ডার প্রক্রিয়াও করা হয়নি। ইউনিয়নের চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদকে মৌখিকভাবে জানিয়ে গাছ কেটেছি। এটা আমার ভুল হয়েছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব আজাহারুল ইসলাম আতিক গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী ১০ বছর পর তাদের গাছ কাটার কথা ছিল। কিন্তু ১০ বছর না হতেই তারা ইউনিয়ন পরিষদকে না জানিয়ে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে এসব গাছ কেটেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied