কালীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক ১
ঝিনাইদহের কালীগঞ্জে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে আনিচুর রহমান মিন্টু (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালেশ্বর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের রমজান আলী খাঁর ছেলে।
জানা গেছে, স্থানীয় তালেশ্বর বাজারে আনিচুর রহমানের একটি সাইকেল মেরামতের দোকান রয়েছে। এছাড়া তার পরিবার চিশতী মতবাদে বিশ্বাসী বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তাকে মারতে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে এবং অনেকের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া হোসেন জানান, আটক মিন্টু তার দোকানে রাখা ছোট্ট বই রাখার র্যাকে প্রথমে আল কোরআন, তার উপরে কোরআনের বাংলা অনুবাদের বই এবং সবচেয়ে উপরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ গীতা রেখেছিল। স্থানীয়রা বিষয়টি দেখার পর ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশে খবর দেয়। পরে রাত ৯টায় পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে আনিচুর রহমান মিন্টুর নামে মামলা দায়ের করেন। মামলা নং ৮, ধারা ২৯৫। রোববার (৯ জানুয়ারি) সকালে আটক মিন্টুকে ঝিনাইদহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied