ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে কলেজছাত্রীকে অপহরনের অভিযোগ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৬-২০২১ রাত ১২:৩১
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গ্রামের (কামারখালী বাজার) দীপক কুমার সাহার মেয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি কলেজের ছাত্রী দিশা সাহাকে (১৯) অপহরণের অভিযোগ ‍উঠেছে। এ ঘটনায় ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়রে শামসুদ্দিন মৃধার ছেলে মো. কামাল মৃধাসহ তিনজন এবং অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৭/৩০ (অপহরণ ও তৎকাজে সহায়তা) ধারায় মামলা দায়ের করা হয়েছে; যার নং ১৬, তাং ১৪/০৬/২১ইং।
 
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সকাল সোয়া ১০টার দিকে রাস্তা থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে ফরিদপুরের দিকে নিয়ে আসে বলে জানান এলাকার দীপ সাহা, রতন কুমার সাহা, প্রনয় কুমার সাহা। অভিযুক্ত কালাম মৃধা কামারখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করে।
 
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আমরা অপহরণকারীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি। আশা করি দ্রুত এদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
 
মামলার বাদী দীপক কুমার সাহা জানান, আমরা ৬ দিন বিভিন্ন জায়গায় আমার মেয়েকে খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনো সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে ৬ দিন পর মধুখালী থানায় মামলা দায়ের করেছি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ