পটুয়াখালীর মির্জাগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিডিএম ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। মির্জাগঞ্জ উপজেলা মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির।
উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি আ. বারেক সিকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাড. আয়শা সিদ্দিকী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মিরা।
শাফিন / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর