ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হিমাংশুর আত্মহত‌্যায় চাপা পড়ছে না তো সাবিত্রী হত‌্যাকাণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১২:১১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের গৃহবধূ সাবিত্রী রানী হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। সাবিত্রী রানীর স্বামী হিমাংশু রায় ও তার বড় মেয়ে প্রিয়াংকাসহ এলাকাবাসীর পারস্পরবিরোধী বক্তব্যে এ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। 
 
স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাক, তাদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের আত্মহত‌্যায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ছিল কি-না তারও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অনেকেই সন্দেহ করেছেন সাবিত্রী হত্যাকাণ্ডের সাথে তার স্বামী হিমাংশু রায় জড়িত থাকতে পারে এবং এ হত্যাকাণ্ডে কেউ না কেউ হিমাংশু রায়কে সহযোগিতাও করেছে। হিমাংশু রায়ের পিতা বলছেন, আমার ছেলে আত্মহত‌্যা করেছে। ছেলের মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ছেলে আত্মহত‌্যা করেছে তা মেনে নিয়েই সৎকার করেছি।
 
জানা গেছে, গত শুক্রবার ভোররাতে ওই এলাকায় বিশ্বেস্বর রায়ের ছেরেল হিমাংশু রায়ের স্ত্রী সাবিত্রী রানী হত্যাকাণ্ডের শিকার হন। সকালবেলা হিমাংশু রায় প্রতিবেশীদের ডেকে বলেন, তার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তার বাড়ি থেকে ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রীকে হত্যা করেছে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সন্দেহজনক কারণে ওই গৃহধূধর স্বামী হিমাংশু রায়কে জিঞ্জাসাবাদের জন‌্য আটক করে থানায় নিয়ে আসে। থানায় নারী ডেস্ক রুমে তাকে জিঞ্জাসাবাদের জন‌্য রাখলে ওই রুমে আত্মহত‌্যার চেষ্টা করেন হিমাংশু রায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত‌্যু হয়।
 
পুলিশ হেফাজতে জিঞ্জাসাবাদে হিমাংশু রায় পুলিশকে জানান, তিনি পাশে এক অনুষ্ঠান থেকে রাত সাড়ে তিনটার দিকে বাড়ি ফিরে তার বড় মেয়ে প্রিয়াংকার কাছে জানতে পারে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ঘরের পাশে তুলশী গাছের নিচে তিনি তার স্ত্রী সাবিত্রী রানীর লাশ দেখতে পান। তবে হিমাংশু-সাবিত্রীর বড় মেয়ে প্রিয়াংকা জানান ভিন্ন কথা। তিনি কখনো বলেন বাবা রাত ১২টার দিকে বাড়িতে এসেছেন, তখন মাসহ আমরা ঘুমে ছিলাম। কখনো বলেন বাবা আসার আগে কালো কোর্ট পরা একজন লোক এসে মাকে গলাটিপে হত্যা করে। তাহলে ওই লাশ ঘরের বাইরে কিভাবে গেল- এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকা জানান, তখন আমি ঘুমে ছিলাম।
 
এদিকে প্রতিবেশীরা জানান, হিমাংশুর বাড়িতে মধ্যরাতে ডাকাতি হয়েছে এমন কোনো চিল্লাচিল্ল আমরা শুনতে পাইনি। সকালবেলা হিমাংশুর মুখে শুনি রাতে নাকি ডাকাতরা তার স্ত্রীকে হত্যা করে টাকা নিয়ে গেছে।
 
সরেজমিন ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভিন্ন তথ্য। হিমাংশু রায় ছিলেন বেকার। তিনি নিয়মিত জুয়া খেলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় প্রায় সময় সাবিত্রী রানীকে নির্যাতন করতেন হিমাংশু রায়। ঘটনার দিনও পাশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের অজুহাতে জুয়া খেলে ভোররাতে বাড়ি ফেরেন হিমাংশু।
 
এলাকাবাসী বলছেন, যদি হিমাংশুর বাড়িতে ডাকাতি হয় তাহলে ঘটনার সময় বা তার পরে চিল্লাচিল্ল করা হলো কেন? আমরা প্রতিবেশীও বুঝলাম না যে হিমাংশুর বাড়িতে ডাকাতি হয়েছে। হিমাংশু-সাবিত্রীর বড় মেয়ে প্রিয়াংকা বলছে একজন কালো কোর্ট পরা লোক এসে তার মাকে গলা টিপে ঘরের ভেতরে হত্যা করেছে। প্রিয়াংকার কথা যদি সত্য হয় তাহলে ওই লাশ ঘর থেকে বাইরে বের করল কে? অনেকেই সন্দেহ করেছেন সাবিত্রী হত্যাকাণ্ডের সাথে তার স্বামী হিমাংশু রায় জড়িত থাকতে পারেন এবং এ হত্যাকাণ্ডে কেউ না কেউ হিমাংশু রায়কে সহযোগিতাও করেছেন।
 
এ বিষয়ে হিমাংশু রায়ের পিতা বিশ্বেস্বর রায় বলেন, আমার ছেলের বউ হত্যাকাণ্ডের সাথে আমার ছেলে জড়িত থাকলেও থাকতে পারে। সেটা যেহেতু দেখিনি এ নিয়ে কী বলি? আমার ছেলে আত্মহত‌্যা করেছে, ছেলের মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ছেলে আত্মহত‌্যায় করেছে তা মেনে নিয়েই সৎকার করেছি।
 
তবে হত্যাকাণ্ডের শিকার সাবিত্রী রানীর ভাই খগেন চন্দ্র বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। ভাগ্নী দুটির ভবিষ্যৎ চিন্তা করে এ নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছি। তবে আমার বোনের হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।
 
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, সাবিত্রী হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের আত্মহত‌্যায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ