পশুর কী জীবনের মূল্য নেই?
আদিমকাল থেকে প্রতিটি যুগে ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে বলে ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায় সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়েছে। প্রায় ৫ কোটি বছর আগে ইওসিন যুগে আবির্ভূত ঘোড়ার পূর্বপুরুষ ইওহিপ্পাসের জীবাশ্ম উত্তর-পশ্চিম আমেরিকায় পাওয়া গেছে। ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ মানুষ ঘোড়াকে ঘরে পোষা শুরু করে এবং তাদের পোষ মানান ৩০০০ খ্রিষ্টপূর্বাব্দে বহুলভাবে শুরু হয়েছিল বলে ধারণা করা হয়।
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে গো-হাটা, হাসপাতাল এলাকা ও আদর্শ শিশু নিকেতনের মাঠে একটি ঘোড়া গত ৪ মাস যাবৎ এখানে-সেখানে ভাঙা পা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো শিশুরা খেলার ছলে পেটাচ্ছে আবার বড়রাও পিছিয়ে নেই।
একটু খাবারের জন্য ঘোড়াটি এখানে-সেখানে ঘুরে ফিরছে। এক সময় শরীরে তেজ ও গতি ছিল বলে তার খাবারের অভাব হতো না। ঘোড়াটির মালিক প্রতিদিন অর্থ ইনকাম করেছে। আজ ঘোড়াটি অসুস্থ হওয়ার কারণে তার চিকিৎসাসেবা না দিয়ে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে রেখে গেছে। প্রাণীটির মালিকের বাড়ি গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে বলে লোকজন জানিয়েছে।
স্থানীয় পশুসম্পদ কর্মকর্তার ডা. আরিফকে প্রাণীটির চিকিৎসা বা সংরক্ষণের জন্য জানানো হলে তিনি বলেন, এটা আমাদের আওতায় পড়ে না। উপজেলা প্রশাসনকে জানাতে বলেন তিনি। ইউএনও কিংবা ডিসি বললে হয়তো কোনো ব্যবস্থা করা যাবে।
বিষয়টি এমন হয়েছে যে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল!
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে বহু প্রতীক্ষিত প্রাণী কল্যাণ বিল-২০১৯। ১৯২০ সালের আইনটি বাতিল করে নতুন আইন পাস হয়েছে। বিলে বলা হয়েছে, মালিকবিহীন বা বেওয়ারিশ কোনো প্রাণীকে হত্যা করলে ১০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল হবে। পাশাপাশি কুকুরকে চলাফেরার সুযোগ না দিয়ে ২৪ ঘণ্টা বেঁধে রাখলেও তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে এবং একই শাস্তি হবে, যেখানে ১৯২০ সালের আইনে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য আইনের শাস্তি ছিল খুবই নগণ্য।
দায়িত্বরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রাণীটির চিকিৎসার ত্বরিত ব্যবস্থা না করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে সেবা পেতে উপরে জানাতে বলেছেন। বিষয়টি নিষ্ঠুরতম ও অযৌক্তিক বলে অভিজ্ঞজনরা মনে করেন।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied