গফরগাঁওয়ে শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কোভিট-১৯ প্রতিরোধে ফাইজার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৯ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ টিকা প্রদান করা হয়। টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন মানিক।
করোনা সংক্রমণ রোধে উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল কুদ্দুছ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নূরুজ্জামানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইন উদ্দিন মানিক বলেন, বর্তমানে করোনা ভাইরাসের নতুন ওমিক্রণের প্রভাব বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা, জননিরাপত্তা এবং শিক্ষার্থীদের মাঝে ভাইরাস সংক্রমণ রোধে ফাইজার টিকা প্রদান করা হচ্ছে। তাই ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সকল শিক্ষার্থীকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে গোটা উপজেলার সব শিক্ষার্থীকে এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied