ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অদম্য প্রতিভার অধিকারী ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলার এক স্বপ্নবাজ তরুণের কথা


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:২১
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া অজপাড়াগাঁয়ে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণ, যার নাম মো. রাজু হাসান। তিনি ২০১৫ সালে সাহাজউদ্দিন মণ্ডল ইনস্টিটিউট হাই স্কুল থেকে এসএসসি, ২০১৭ সালে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বর্তমানে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইংরেজি সাহিত্যর অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র। তার স্বপ্ন নিজে সুশিক্ষায় শিক্ষিত হওয়া ও নিজের দায়িত্ববোধ থেকে সমাজের সবাইকে স্বশিক্ষায় শিক্ষিত হতে সহযোগিতা করা।
 
এই রাজু হাসান এক সময় অভাব অনটনে দিন কাটিয়েছেন।যখন তিনি প্রাইমারি স্কুলে পড়তেন তখন তিনি ভালো পোশাক পরিচ্ছেদ পড়ে স্কুলে যাবার সুযোগ ছিল না।এমনকি অনেক সময় খালি পায়ে স্কুলে যেতেন।নিজের পড়াশোনা চালিয়ে রাখার জন্য পড়াশোনার ফাকে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে পড়াশোনা চালিয়েছেন।অনেক শিক্ষক তাহার কাজ থেকে টাকা নিতেন না।তবে কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয়।সেই স্বপ্ন তরুণ অদম্য চেষ্টা ও সাহস যুগিয়ে এখন ইংলিশম্যান হয়েছেন, যিনি যে কোন পরিস্থিতিতে অনর্গল ইংরেজি ভাষায় কথা বলে হাজারো মানুষের মনে যায়গা করে নিয়েছেন।
 
এমনকি এই করোনাকালীন সময়ে যখন সবাই ঘর থেকে বের হতে পারছিলোনা ঠিক সেই সময়ে নিজ বাড়িতে ১০০ জন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে বিনামূল্যে পড়িয়েছেন।অনেকে তাকে টাকা দিতে চাইলেও তিনি টাকা নেয় নি।কারণ তিনি মনে করেন টাকা দিয়ে শিক্ষা দেওয়া যায় না।বিভিন্ন বোর্ড পরীক্ষায় তিনি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ইংরেজি বিষয়ের সমাধান দেন।সবাইকে তারমত ইংরেজি ভাষায় কথা বলার জন্য পরামর্শ দেন।ইংরেজি ভাষার গুরুত্ব সবার কাছে তুলে ধরেন।
 
এখনও এই তরুণ সবাইকে ইংরেজি শেখানোর জন্য অনলাইন সেবা দিয়ে যাচ্ছেন। এতে সবাই উপকৃত হচ্ছে ও সবার মাঝে  ইংরেজি ভাষা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। তিনি সবসময় প্রতিকূল অবস্থা মোকাবেলা করে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠেছেন।তাহার  চোখেমুখে শুধু এখন একটাই স্বপ্ন ইউরোপ এ মাস্টার্স পড়া।সম্প্রতি তিনি ঢাকার একটা ইংরেজি প্রতিষ্ঠান থেকে স্পোকেন ও রাইটিং এ সাফল্যের সাথে সার্টিফিকেট অর্জন করেছেন। তিনি ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে অনন্য পর্যায়ে এগিয়ে চলেছেন।শুভ কামনা রইল এই স্বপ্নদ্রষ্টা স্বপ্নবাজ তরুণের জন্য।
 
স্থানীয় বাসিন্দা ও সাবেক মেম্বার মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, রাজু হাসানের ছোটবেলা থেকেই আমার কাছে মানুষ রাজু হাসানের স্বপ্ন অনেক বড় সে অনেক উপরে উঠুক তার স্বপ্ন পূরণ হোক আমি এটা চাই।
 
রাজু হাসানের মা রাবেয়া বলেন, আমার রাজু অনেক বড় হোক সে বড় চাকরি পেয়ে প্রথম বেতনের টাকা দিয়ে আমার মৃত বাবার কবর পাকা করে দিক। এই স্বপ্নটা যেন আল্লাহ তালা আমার পূরণ করে এটাই আমার রাজুর কাছ থেকে চাওয়া। 
 
রাজু হাসানের পিতা মির্জান ফকির বলেন, আমার রাজু দেশবাসীর যেন সেবা করতে পারে আমাদের এলাকাবাসীর জনসেবা করতে পারে। আমি সেই দোয়া করি।

শাফিন / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত