ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
গাজীপুর মহানগরের বাসন থানাধীন টেকনগপাড়া এলাকা থেকে সাতটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পেশাদার সন্ত্রাসী পারভেজকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) রাত সোয়া ১১টার দিকে তাকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে বাসন থানার নলজানী মধ্যপাড়া এলাকার বাছেদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, সোমবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে ৭টি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে এবং অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতিসহ সিডিএমএসে ৪টি মামলা পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied