ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় বিআরটিসি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:০

চাঁদপুরের কচুয়া উপজেলার ঢাকা টু কচুয়া সড়কের শিমুলতলী মোড়ে বিআরটিসি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ‍এ সময় আহত হন আরো দুজন।

ট্রলির ড্রাইভার মেহেদী হাসান বলেন, ‘আমি যখন কচুয়ার দিকে যাইতেছিলাম, তখন বিআরটিসি বাসটি কচুয়া থেকে ঢাকা যাওয়ার পথে আমার ট্রলি গাড়িটিকে সামনা-সামনি ধাক্কা দিতে চাইলে আমি রাস্তার পশ্চিম দিকে ঘুরে গেলে আমি ট্রলি গাড়ির ব্রেকটি ধরে রাখতে পারিনি। আমিসহ আমার সাথের দুজনই রাস্তার পাশের পশ্চিমের পানিভর্তি গর্তে পড়ে যাই। তখন তারা দুজনই আমার গাড়িটির নিচে পড়েন। প্রায় ১ ঘণ্টার মতো নিচে পড়ে থাকেন তারা। আমি কোনোমতে বেঁচে গেছি। অনেক খোঁজাখুঁজি করে তাদের দুজনকে মৃত অবস্থায় বাহির করা হয়।’

নিহত দুজন হলেন- বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজিব (২২) এবং গৌবর দীঘিরপাড়ের দেলোয়ার হোসেনের ছেলে আতিক (১৬)।

কচুয়া থানার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতদের পরিবার মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক দুর্ঘটনায় ‍আহত দুজন মেডিকেলে চিকিৎসাধীন।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ