ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ত্রাণের বদলে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান চান হরিরামপুরের ভাঙনকবলিত ‍এলাকার মানুষ


হরিরামপুর প্রতিনিধি photo হরিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১২:১৭
‘পদ্মায় বাড়ি ভাইঙ্গে গেছে। থাহার জন্যে অন্যের জায়গায় আশ্রয় চাইছিলাম। এলাকার কেউই জায়গা দেয় নাই। অনেকের পায়ে ধরছি, কেউই আশ্রয় দেয় নাই। পরে মেয়ের বাড়ির কাছে গিয়ে একটু আশ্রয় নিছি।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদ্মা নদীর ভাঙনে বাড়িঘর হারানো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামের মানিকজান বেগম।
 
ঘূর্ণিঝড় ইয়াসের পর পদ্মায় অনবরত পানি বাড়তে থাকায় হরিরামপুরে শুরু হয়েছে নদীভাঙন। ইয়াসের পর থেকে এ পর্যন্ত কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর, মালুচী, কোটকান্দি, কুমারকান্দি, গৌরীবরদিয়া, বৈদ্যকান্দি, মোহাম্মদপুর ও শুদ্রকান্দি গ্রামের ১৫-১৬টি পরিবার বসতভিটি হারিয়েছে। বিলীন হয়েছে শতাধিক একর কৃষিজমি। ভাঙনের ঝুঁকিতে আছে আরো শতাধিক পরিবার। পাশাপাশি পাকা সড়ক, প্রাথমিক বিদ্যালয়, মন্দির ও মসজিদসহ বিভিন্ন স্থাপনাও হুমকির মুখে।
 
মানিকজান বেগম জানান, স্বামীর ভিটা পদ্মায় বিলীন হয়েছে। কিন্তু তিনি শেষ জীবনটা স্বামীর এলাকায়ই থাকতে চান। তিনি বলেন, আমি স্বামীর এলাকায়ই বাকি জীবন থাকতে চাই। সরকারের কাছে আমার আবেদন, এই এলাকায় আমার থাকার জন্য একটু আশ্রয় করে দিক। সেই সাথে পদ্মার ভাঙন রোধে স্থায়ী একটা ব্যবস্থাও চাই।
 
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় শুরু হয়েছে ভাঙন। এ পর্যন্ত অন্তত ১৫-১৬টি পরিবারের বসতভিটা নদীতে ভেঙে গেছে। ভাঙনের ভয়ে ঘরবাড়ি অন্যত্র স্থানান্তর করছেন অনেকে, কেটে নিচ্ছেন জমিতে থাকা গাছপালা। বসতভিটা হারিয়ে এসব পরিবারগুলো অন্যের জায়গায় আশ্রয় নিয়ে কষ্টে দিনযাপন করছে। 
 
হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রূপক বলেন, পদ্মা নদীর ভাঙনে কাঞ্চনপুর ইউনিয়নের মোট ১৩টি মৌজার মধ্যে ১২টি মৌজাই নদীগর্ভে বিলীন হয়েছে। গত কয়েক বছরে পাঁচ শতাধিক পরিবার নদীভাঙনে বসতভিটা হারিয়েছে। প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে কৃষিজমি ও বসতবাড়ি। ভাঙন রোধে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ না করলে কাঞ্চনপুর ইউনিয়নই হুমকির মুখে পড়বে। 
 
সরেজমিন দেখা যায়, কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে, কেটে নিচ্ছেন জমির গাছপালা। তাদের সাথে কথা বললে তারা জানান, অন্য কোথাও জায়গাজমি না থাকায় আপাতত অন্যের জায়গায় আশ্রয় নিয়েছেন তারা। তারা বলেন, নদীতে পানি বৃদ্ধি পেলে ভাঙন আরো বাড়বে। তাই নদীভাঙন রোধের স্থায়ী একটা ব্যবস্থা চান তারা।
 
কুশিয়ারচর গ্রামের হাফেজা খাতুন বলেন, ‘বাড়িঘর ভাইঙ্গা গেছে নদীতে। হালটে নামাইয়ে রাখছি। যাওয়ার কোনো জায়গা নাই। একবার শ্বশুরের বাড়ি ভাঙছিল, পরে এইখানে আইছি। এখন আবারো বাড়ি ভাঙল। এখন থাকার কোনো জায়গা নাই। সরকারের কাছে আমাগো দাবি, আমাগো থাকার একটু আশ্রয় করে দিক।’
 
আজাহার উদ্দিন মোল্লা বলেন, ‘দুইবার বাড়ি ভাঙছে। আমরা কই যামু। আমাগো দেখব কেরা? সরকার যদি আমাগো বাঁচায় তাইলে বাঁচুম। আমাগো ত্রাণের দরকার নাই, ভাঙন বন্ধের জন্য স্থায়ী একটা বাঁধ চাই।
 
সোমবার (১৪ জুন) দুপুরে নদীভাঙন ‍এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী।
 
কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ উদ্দিন গাজী বলেন, কাঞ্চনপুর ইউনিয়নের ১৩টি মৌজার ১২টিই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট যেটুকু আছে তাও নদীভাঙনের কারণে হুমকির মুখে। ভাঙন রোধে এখন জরুরি ব্যবস্থা গ্রহণসহ স্থায়ী একটা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে বিভিন্ন স্থাপনাসহ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নদীতে বিলীন হয়ে যাবে।
 
তিনি আরো বলেন, ভাঙন শুরু হলে আমি জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তারা সবাই সরজমিন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। দ্রুতই একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা।
 
এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, কাঞ্চনপুরে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমরা উপরে জানিয়েছি৷ এখনো অনুমতি পাইনি। অনুমতি পেলে কাজ শুরু করব। এছাড়া বাহাদুরপুর থেকে কাঞ্চনপুর পর্যন্ত চার কিলোমিটার বাঁধের কাজ বন্যার পরে শুরু হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত