করোনার ভ্যাকসিন নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়
ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার ভ্যাকসিন নিতে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। চরম বিশৃঙ্খলায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
সরেজমিন মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টিকাদান কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায়, সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টিকা নেয়ার জন্য কেন্দ্রে আসে। সেখানে কোনো সামাজিক দূরত্ব মানা হয়নি। টিকা নিতে শিক্ষার্থীরা গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কারো মুখে মাস্ক নেই।
এতে অভিভাবক ও সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেন, টিকা নিতে আসা শিক্ষার্থীদের মাঝে করোনা ঝুঁকির শঙ্কা রয়েছে। তার সাথে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় টিকা নিতে সময় লাগছে দ্বিগুণ। লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। গতকাল সোমবার (১০ জানুয়ারি) ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়। আজ মঙ্গলবার ৭ হাজার শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
একজন শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক রমিজ উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না টিকাদান কর্মসূচিতে। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষকে আরো বুথ বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে এ কার্যক্রম চালানো উচিত।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদকে দেখা যায় মাইক হাতে নিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাতে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি থেকে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকাদান শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের মাস্ক পরায় সতর্ক করতে। তবে শিক্ষার্থীরা মাস্ক পরতে অনীহা প্রকাশ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সতর্ক করে দিয়েছি এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের নজরদারি রাখতে বলেছি।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied