মান্দায় টিকা গ্রহনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়
নওগাঁর মান্দায় ফাইজার টিকার ডোজ গ্রহণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ম ঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরের ভিতরে দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা কোভিড- ১৯ টিকা গ্রহণ করছেন।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে রেখে টিকা গ্রহণ করতে দেখা গেছে শিক্ষার্থীদেরকে।এতে করে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন । ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অস্বস্থিবোধ করছেন অনেকে।
শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, বুথ সংখ্যা কম হওয়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণ করতে হচ্ছে যা আমাদের জন্য খুব কষ্টকর। বুথ সংখ্যা বাড়ালে আমরা সহজেই আমরা টিকা গ্রহণ করতে পারতাম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো না।
জানা গেছে, সোমবার (১০ জানুয়ারি) মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১টি বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারিকৃত প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১ দফা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর আগে শনিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায়। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে কোভিড -১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা শ্রেণীর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায় জানান, শিক্ষার্থীদের ফাইজার ডোজের টিকা এসি রুমে গ্রহণ করতে হবে। এজন্য রুমের স্বল্পতার কারণে বুথ সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। এ জন্য শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। বেশি শিক্ষার্থী হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
শাফিন / শাফিন
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে