করোনার ভ্যাকসিন নিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়
ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার ভ্যাকসিন নিতে আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়। চরম বিশৃঙ্খলায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসনন্তোষ দেখা দেয়।
সরেজমিনে মঙ্গলবার দুপুরে টিকাদান কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে জানা যায়, সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য কেন্দ্রে আসেন। সেখানে কোন সামাজিক দূরত্ব মানা হয়নি।টিকা নিতে শিক্ষার্থীরা গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থেকে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। কারও মুখে মাস্ক নেই। এতে অভিভাবক ও সচেতন মহল দুঃখ প্রকাশ করে বলেন, টিকা নিতে আসা শিক্ষার্থীদের মাঝে করোনা ঝুঁকির শঙ্কা রয়েছে তার সাথে কতৃপক্ষের অব্যবস্থায় টিকা নিতে সময় লাগছে দ্বিগুণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।গতকাল ১০ জানুয়ারী ৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।আজ ১১ জানুয়ারী ৭ হাজার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
একজন শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক রমিজ উদ্দিন বলেন,স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না টিকাদান কর্মসূচীতে এতে সংক্রমন বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।কতৃপক্ষকে আরও বুথ বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে এ কার্যক্রম চালানো উচিত। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গফরগাঁও গফরগাঁও থানা পুলিশ অফিসার ইনচার্জ ফারুক আহমেদ কেউ দেখা যায় মাইক হাতে নিয়ে শিক্ষার্থীদের কে স্বাস্থ্য বিধি মানার অনুরোধ জানাচ্ছেন তিনি ।। গফরগাঁও থানা পুলিশ অফিসার ইনচার্জ ফারুক আহমেদ মাইক হাতে নিয়ে শিক্ষার্থীদের কে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী থেকে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার টিকাদান শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের মাস্ক পড়ায় সতর্ক করতে। তবে শিক্ষার্থীরা মাস্ক পড়তে অনিহা প্রকাশ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সতর্ক করে দিয়েছি এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের নজরদারি রাখতে বলেছি।
শাফিন / শাফিন
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied