সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে লেথাল প্রাণঘাতী অস্ত্র বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১১ জানুয়ারি) কুড়িগ্রামের ধরলা নদীর পূর্ব প্রান্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড বন্ধে গৃহীত উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্তটা এমনই যে সীমান্ত হত্যা বন্ধ হবে। আমরা দুপক্ষ সিদ্ধান্ত নিয়েছি, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। আমি মনে করি আমরা সবাই আন্তরিক যাতে সীমান্ত হত্যা না হয়।
বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব ও সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত ভ্রাতৃপ্রতীম দেশ। সীমান্তের ওপারে যারা থাকেন তাদের সঙ্গে এপারের সীমান্তবর্তী বাসিন্দাদের নানা কাজে সুসম্পর্ক থাকে। হয়তো মনের টানে নিজের অজান্তে অনেকে সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো অনেকে যেটা করা উচিত নয় সেটাও করে ফেলেন। এজন্য মাঝে মাঝে দু-একটি ঘটনা ঘটে যায়।
‘নেতাকর্মীদের বিরুদ্ধে অনাহূত কারণে মামলা দেয়া হচ্ছে’- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনাহুত কারণ কাকে বলে আমি সেটা জানি না। যখন ভাঙচুর হয়, জীবননাশ হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন মামলা হয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী শীতার্ত দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহাম্মেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন, র্যাবের ডিজি অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, এডিজি (অপস) কর্নেল কে এম আজাদসহ রংপুর ও কুড়িগ্রামের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
জামান / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান