ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে গভীর রাতে ওসি সঞ্জয় চক্রবর্তীর কম্বল বিতরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১২:১৫
মৌলভীবাজার জেলার জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী গভীর রাতে উপজেলার রাত্রিকালীন পাহারাদারসহ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্বরত পাহারাদার ও  বেশ কয়েকজন হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
উল্লেখ্য, গত বছরের কনকনে শীতেও জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী রাতের আঁধারে উপজেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছিলেন‌।
 
পুলিশের দেয়া কম্বল পাওয়া কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, কনকনে শীতে যখন শরীর কাঁপছিল তখন স্যার আমাদের কম্বল দেন। রাতের আঁধারে আমাদের খোঁজখবর নিয়ে কম্বল দেয়ায় ওসি স্যারসহ সকল পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞ।
 
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শীতে অসহায় মানুষের পাশপাশি রাত্রিকালীন পাহারাদার, বিভিন্ন বাজার ও চেকপোস্টে নিয়োজিত পাহারাদার যারা এই কনকনে শীতের মধ্যে কষ্ট করে পুলিশের পাশাপাশি জুড়ীবাসীর নিরাপদ জীবন নিশ্চিতে অতন্দ্র প্রহরী হয়ে সেবাদান করছে তাদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে আরাম দেয়ার ক্ষুদ্র প্রয়াস ‍এটি। এই শীতে এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে একজন পুলিশ সদস্য হিসাবে নিজেকে ধন্য মনে করছি।
 
এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শাফিন / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী