টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের আনন্দ উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন। খেলা পরিচালনা করেন হাই কেয়ার বধির স্কুলের শিক্ষক মমতাজ খান।
ক্রীড়া প্রতিযোগিতায় টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় (সুইড), সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম এবং রান ডেভেলপমেন্ট ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’