কেকেএস রিলাকস প্রকল্পের আয়োজনে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত দৌলতদিয়া কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেকেএস রিলাকস প্রকল্পের আয়োজনে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজবাড়ীতে সাড়ে সাত হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কেকেএস রিলাকস প্রকল্পের আয়োজনে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডল, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল- স্কুলব্যাগ একটি, সাবান দুটি, বুক সেভ একটি, পরামর্শ সেভ একটি, হ্যান্ড স্যানিটাইজার, মাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। উপজেলার ১৮টি স্কুল ও মাদ্রাসার মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে প্রতিটি স্কুলপ্রধানের হাতে উপকরণগুলো তুলে দেয়া হয়।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied