কোনাবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় নেতা লাঞ্ছিত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সাবেক কেন্দ্রীয় মৎসজীবী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল ইউসুফকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার হিমেলসহ (৩৫) তার দুই সহপাঠীর বিরুদ্ধে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাবেক ওই কেন্দ্রীয় নেতা।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কোনাবাড়ী জরুন এলাকায় কাশিমপুরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মো. ইকবাল ইউসুফ জানান, কোনাবাড়ী থেকে প্রাইভেটকারযোগে কাশিমপুরে যাওয়ার পথে জরুন কেয়া স্পিনিং মিলিসের সামনে জাকারিয়া সরকার হিমেল ও তার দুই সহপাঠী রায়হান এবং কামরুজ্জামান ফারুক প্রাইভেটকারের সামনে এসে আমাকে অকারণে অশ্লীল ভাষায় গাল গালাজসহ চড়-থাপ্পড় মারে। আমি প্রতিবাদ করলে বিভিন্ন ভয়ভীতি ও খুন করার হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের ওই নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনি আমার চাচা হন। উনার সাথে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied