ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে নারীসহ ৩ অটো ছিনতাইকারী গ্রেফতার


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১২-১-২০২২ বিকাল ৫:৪৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রী সেজে অটোরিকসা ছিনতাইয়ের এক মাস পরে মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ছিনতাইকারী চক্রের নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের মদকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১২ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলে‍া- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওয়াঢালা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. আনোয়ার, মাদারীপুর জেলার কালকিনি থানার করারিয়া গ্রামের আল আমিনের স্ত্রী মোছা. সুমী ও তাদের সহযোগী ফরিদ মিয়া। এসময় অপর তিন সহযোগী পালিয়ে যায়।
 
থানা সূত্রে জানা যায়, উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের দরিদ্র অটোচালক নাছির মিয়া গফরগাঁও গরুহাটা অটোস্ট্যান্ডে গত এক মাস পূর্বে যাত্রীর জন্য অপেক্ষ‍া করছিলেন। এ সময় যাত্রী সেজে উপজেলার রসুলপুর ইউনিয়নে যাওয়ার কথা বলে চোর চক্রের সদস্য মো. আনোয়ার ও সুমী আক্তার অটোতে উঠে বসে। সুমী নিজেকে একজন সেবিকা হিসেবে পরিচয় দেয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ নেয়ার কথা বলে অটোটি হাসপাতাল কমপ্লেক্সের মসজিদের সামনে দাঁড় করায়। পরে অটোচালক নাসিরকে সাথে নিয়ে সুমি হাসপাতালে প্রবেশ করে তাকে কৌশলে রেখে চলে আসে। দীর্ঘ সময় সুমী ফিরে না আসায় নাছিরের সন্দেহ হয় এবং মসজিদের সামনে গিয়ে দেখেন তার অটোটি চোর চক্র নিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে বারোবাড়িয়া ইউনিয়নে অটোটি নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আটক করে থানায় ‍আনা হয়।
 
অটোচালক নাসির বলেন, চুরি হওয়ার পর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। আজ এক মাস পর পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় অটোসহ চোরদের ধরতে পেরেছি।
 
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ