প্রবৃদ্ধি অর্জনে এডিবির ৫১০ কোটি টাকা বিনিয়োগ
প্রবৃদ্ধি অর্জনে ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৫১০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। বুধবার (১২ জানুয়ারি) এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এডিবি জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। এ অঞ্চলের যেসব দেশ নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন খাত উন্নয়ন, ওষুধ খাতের সম্প্রসারণ, কর-রাজস্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আর্থিক সেবাগুলোকে আরও উন্নত করবে তারাই মূলত এ বিনিয়োগ ব্যবহারে অগ্রাধিকার পাবে।
এডিবি আরো জানায়, প্রাথমিকভাবে এ বিনিয়োগ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামে ব্যবসায়িক পরিষেবা, ভোগ্যপণ্য, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং উৎপাদনে পরিচালিত মধ্য-বাজার সংস্থাগুলোর মূলধন সরবরাহ করবে। পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে নানা ব্যবসায় সহযোগিতা করার জন্য বিনিয়োগের বিষয়েও বিবেচনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এডিবির প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিশেষ উদ্যোগ বিভাগের পরিচালক জ্যানেট হল জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নেতৃস্থানীয় পর্যায়ে পরিণতে হয়েছে প্রাইভেট খাত। এ খাতের সম্প্রসারণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মূলত এই প্রাইভেট খাতই বাজার সম্প্রসারণের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
জামান / জামান
বাজারে এসে ক্রেতা বললেন, বুঝতেই পারছি না কোন দেশে আছি
বাড়ল সোনা ও রুপার দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
দাম বেড়েছে সবজির
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ
কমলো সোনা ও রুপার দাম
নাগালে নেই ইলিশ, সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০০ টাকা
সোনার দামে বড় লাফ
ফের বাড়ল জেট ফুয়েলের দাম
চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার
এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা