ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বড়লেখায় সরকারি জায়গা থেকে অবৈধ দোকানঘর উচ্ছেদ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২১ রাত ৮:২
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা তিনটি দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ মে) বিকেলে উপজেলার তালিমপুর ইউপির কাননগো বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। অভিযানের সময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার সুব্রত কুমার দাস ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস উপস্থিত ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউপির কাননগো বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের একপাশের প্রায় ০.৫ একর জায়গা ৮-৯ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা আবু বক্কর, সামছুদ্দিন ও নজরুল ইসলাম। তারা সেখানে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি সেখানে পাকা একটি দোকানঘর তৈরি করা হয়। খবর পেয়ে সোমবার বিকেলে সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এ সময় তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়। 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা বলেন, সরকারি জায়গার ওপর অবৈধভাবে নির্মিত তিনটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিন পর সরকারি জায়াগা দখলমুক্ত হয়েছে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার