গফরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে প্রায় অর্ধশত গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সংগঠনটি।
বুধবার (১২ জানুয়ারি) পৌর শহরের আলতাফ হোসেন গোলন্দাজ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে কম্বল বিতরণের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ যুবলীগ গফরগাঁও পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক তাজমুন আহমেদ, চিত্রশিল্পী জ. ই সুমন। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির ‘শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদিকা’ রেজুয়ানা ফাউজিয়া রিতান বলেন, সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সহযোগিতা ও পরিবেশ আর এ কার্যক্রম আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। ভবিষ্যতেও ভালো কাজের দ্বারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied