ব্রিজ সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউপির জেলেঘাটি এলাকায় ব্রিজটির ছাদের মাঝখান ভেঙে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় ৪ মাসেও সংস্কার বা মেরামত কাজ শুরু করতে পারেনি। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ৫টি গ্রামের মানুষ ও পথচারীরা ভাঙা ব্রিজের উপর দিয়ে চলাচল করছেন।
নওগাঁ-রাজশাহী মহাসড়কের পার্শ্বে জেলেঘাটি নামক স্থান থেকে ভেঙে যাওয়া ব্রিজের উপর দিয়ে মৈনম ইউপির ৫টি গ্রামের প্রায় ৫-৬ হাজার মানুষ চলাচল করে। এলজিইডির তৈরি পাকা রাস্তার মাঝখানে ব্রিজটি ধসে আছে। বছরখানেক পূর্বে এই পাকা রাস্তার কাজ হয়েছে। অথচ পুরনো এই ব্রিজটির কাজ হয়নি। প্রতিনিয়ত ওই ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন ভাঙা ব্রিজের উপর দিয়ে। যে কোনো সময় ব্রিজের উপর দিয়ে চলাচলরত মানুষজন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এমতাবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মাঝখানে ধসে পড়া ব্রিজের উপর দিয়ে চলাচল করছেন ৫ গ্রামের মানুষজন।
সরেজমিন দেখা যায়, মাঝখানে ধসে ঝুলে আছে ব্রিজটি। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন ও সাধারণ মানুষজন। ভাঙা ব্রিজের অদূরে ভদ্র সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও ভেঙে যাওয়া ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।যে কোনো সময় কোমলমতি ছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে।
স্থানীয়রা জানান, ৩-৪ মাস পূর্বে ব্রিজটির মাঝখানে ধসে পড়ে গেছে। এখন পর্যন্ত সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ব্রিজটি সংস্কার করেনি।
ভদ্রসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান বলেন, ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে আমরাসহ কোমলমতি ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী যাতায়াত করে। ব্রিজটি সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ অবস্থায় ব্রিজটি সংস্কার হওয়া জরুরি।
মৈনম মোল্লাপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ব্রিজটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ৫-৬টি গ্রামের মানুষ। নিজেদের প্রয়োজনে ভারী কোনো জিনিসপত্র আমরা ভাঙা ব্রিজের উপর দিয়ে বহন করে নিয়ে আসতে পারি না। রাতের অন্ধকারে যে কোনো সময় পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারেন। অচিরেই ব্রিজটি সংস্কার করা দরকার।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী শহিদুল ইসলাম মিঞা জানান, বিষয়টি আমার জানা নেই।তবে খোঁজখবর নিয়ে সংস্কার করা হবে।
শাফিন / জামান
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য