লালমোহনে ইউপি নির্বাচনে ৭৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ ফেব্রুয়ারি। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে নির্বাচনে প্রার্থিতা জানান দিয়ে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন বিদ্রোহী প্রার্থীসহ ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন- বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরব হাওলাদার, বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ মেলকার ও হাজী মো. ফরহাদ। বৃহস্পতিবার পর্যন্ত ৩ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ২৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন মনোনয়নপত্র জমাদান করেছেন।
এদিকে, বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যে উৎসব বিরাজ করছে। সৎ, যোগ্য ও সাধারণ মানুষের সুখে দুঃখে যে পাশে থাকবে, এমন প্রার্থীকেই জয়ী করতে চান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি (রোববার) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ১৭ জানুয়ারি (সোমবার) মনোনয়নপত্র বাছাই, ২৪ জানুয়ারি (সোমবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১০ ফেব্রুয়ারি (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied