উলিপুরে টিকা নিতে এসে ভোগান্তিতে শিক্ষার্থীরা
কুড়িগ্রামের উলিপুরে ১২-১৮ বছরের কোমলমতি শিক্ষার্থীরা টিকা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে। নেই কোনো সঠিক ব্যবস্থাপনা। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য করোনা টিকার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু টিকা নিতে এসে স্বাস্থ্যবিধি উপেক্ষিতসহ নানা ভোগান্তিতে পড়তে হয়েছে উলিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। যদিও সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছিল। কর্তৃপক্ষের সমন্বয়হীনতা আর দায়িত্বশীলদের উদাসীনতার কারণে এ পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের।
জানা যায়, উপজেলায় মাধ্যমিক পর্যায় ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ কার্যক্রম শুরু করেন। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার ডাকবাংলো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উলিপুর সরকারি কলেজ টিকা কেন্দ্রে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল অনেক। এ সময় বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবকের মুখে ছিল না মাস্ক, ছিল না সামাজিক দূরত্ব। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যে যার মতো ছোটাছুটি করছিল। তবে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, ১১ তারিখ থেকে টিকা কার্যক্রম চলছে। প্রথম দিন কিছুটা সমস্যা হয়েছিল। পরবর্তী দিন সকলের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied