কোনাবাড়ীতে খেলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে খেলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কিতে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে দেওয়ালিয়াবাড়ীর পুকুরপাড় এলাকায় রুবেলের সেপটিক ট্যাঙ্কি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায় এবং সেপটিক ট্যাঙ্কির মুখ খোলা থাকায় সকালে দুটি শিশু খেলা করতে গিয়ে ফরহাদ সেখানে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহেরুন্নেসা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied