ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রতিটি বাস-ট্রাক টার্মিনালে পরিবহন চালক ও শ্রমিকদের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন ও টিকা কেন্দ্র স্থাপনের দাবি


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৪:৫২

প্রতিটি বাস-ট্রাক টার্মিনালে পরিবহন চালক ও শ্রমিকদের তাৎক্ষণিক রেজিস্ট্রেশন ও টিকা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, গণপরিবহনের চালক ও শ্রমিকরা সর্বদা সড়কে অবস্থান করেন এবং প্রযুক্তি বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় নিজেরা টিকার রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাছাড়া তাদের গাড়ি স্টপেজে রেখে অফিস টাইমে সরকার নির্ধারিত হাসপাতাল বা টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেয়াও সম্ভব হয় না।

নেতৃবৃন্দ আরো বলেন, গণপরিবহণ একটি জরুরি ও গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরের চালক-শ্রমিকদের সর্বদা গণমানুষের সাথে কাজ করতে হয়। বিধায় কোভিড-১৯ মহামারী প্রতিরোধে তাদের জরুরিভিত্তিতে শতভাগ টিকার আওতায় আনা অত্যাবশ্যক। বিবৃতিতে নেতৃবৃন্দ জরুরিভিত্তিতে রাজধানীর চারটি টার্মিনালসহ দেশের প্রতিটি বাস-ট্রাক টার্মিনালে শতভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন ও টিকা কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা