ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দক্ষিণ উপকূলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, সূর্যের দেখা মেলেনি ২ দিন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৬:৪৬

দক্ষিণ উপকূলে দুদিনে কিছুটা রোদের দেখা মিললেও সূর্যের দেখা মেলনি। গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর শীতের ভোগান্তিতে জনজীবন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। এ নিয়ে দুদিন দেখা মেলেনি সূর্যের। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

দক্ষিণ উপকূলে বুধবার দিনব্যাপী এবং রাতেও এলাকায় থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত কলাপাড়ায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, মেঘ কেটে গেলে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় আরো দু-এক দিন বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শাফিন / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত