ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কলাপাড়ায় গভীর রাতে গৃহবধ‍ূকে শ্লীলতাহানির চেষ্টা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-১-২০২২ বিকাল ৬:৫৫

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থন করায় এক গৃহবধূকে (২৬) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত ১টার দিকে ওই ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূ তার তিন মাসের সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী বর্তমানে কারাগারে রয়েছেন। গতকাল রাতে তিনি তার বাড়িতে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে ওই এলাকার লালন, জাহাঙ্গীর ফারাজী ও মামুন হাওলাদার নামে তিন যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনি ও তার স্বামী নৌকার সমর্থন করায় ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তাকে মারধরও করা হয়। এছাড়া এ সময় সোহাগ ফরাজী, নিজাম ফরাজী ও আলমগীর ফরাজী নামে আরো তিন যুবক তাদের ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তাৎক্ষণিক ওই গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে ‍এলে তারা দৌড়ে পালিয়ে যায়। 

ওই গহবধু যন্ত্রণাকাতর শরীর নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানান, নৌকার সমর্থন করাই কি তাদের অপরাধ? বর্তমানে তার স্বামী ভুয়া মামলায় জেলে রয়েছে। তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে না ‍এলে বড় অঘটন ঘটে যেত। 

টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা (সাবেক চেয়ারম্যান) প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু জানান, বর্তমানে আমার কর্মী-সমর্থকদের বিভিন্ন হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওই গৃহবধূর স্বামীকে ১৫ দিন আগে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। বুধবার গভীর রাতে ওই গৃহবধ‍ূকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে। তাকে মারধর করা হয়েছে। বর্তমানে ওই গৃহবধূ তার তিন মাসের বাচ্চা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া কয়েক দিন আগে নৌকার কর্মী মনির বয়াতী নামে এক কৃষকের জ্যান্ত গরুর পা ও মাথা কেটে নেয়া হয়েছে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ মাতুব্বরের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। এসব অপকর্ম যারা করেছে তার স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার অনুসারী। তারা মূলত বিএনপির লোক। 

টিয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজন মোল্লা জানান, বর্তমানে আমি বেশ কিছুদিন যাবৎ ঢাকায় রয়েছি। যদি কেউ অন্যায় করে তার বিচার হওয়া উচিত।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক