বাঙলা কলেজে যুবকের লাশ,পাহারাদার উধাও!
রাজধানীর মিরপুরস্থ সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভবনের ঠিকাদার জানান, পাহারাদার জলিল তিন দিন ধরে নিখোঁজ। ধারণা করা হচ্ছে, লাশটি সপ্তাহখানেক আগের।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ কর্মচারীদের প্রধান সহকারী আমিনুর রহমান বলেন, ওমিক্রনে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে নির্মাণাধীন ভবনের নতুন রুমগুলো পরীক্ষা নেয়ার উপযোগী করতে গিয়েছিলাম। কারণ সামনে পাবলিক পরীক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষা রয়েছে। রুম পরিষ্কার করতে গিয়ে আমরা লাশ দেখতে পাই। সেখানে আগে থেকেই কিছু চেয়ার-টেবিল ছিল। যেহেতু ওই ভবন এখনো কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়নি, তাই ঠিকাদার প্রতিষ্ঠানকে জানাই।
বাঙলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৫টায় ওই ভবনের ঠিকাদার আমাকে ফোনে লাশ পাওয়ার বিষয়টি জানায়। ভবনটি এখনো আমাদেরকে বুঝিয়ে দেয়নি। তাই ওই ভবনের দিকে কলেজ প্রশাসনের তেমন দৃষ্টি ছিল না। এরপর দারুস সালাম থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়ে বিষয়টি অবগত করি।
এদিকে ঠিকাদার রাকিব হোসেন মিরন জানিয়েছেন, কলেজের অফিস সহকারী সন্ধ্যায় আমাকে লাশ পাওয়ার বিষয়টি জানিয়েছে। এরপর আমি পুলিশকে ফোন করি। আমাদের সকল কর্মচারী সুস্থ রয়েছেন তবে পাহারাদার জলিল তিন দিন ধরে নিখোঁজ।
লাশটি শনাক্তে কাজ করছে সিআইডি ও ডিবির সদস্যরা। তারা জানায়, লাশ দেখে মনে হচ্ছে সপ্তাহখানেক আগে মারা গেছে। বাকি বিষয় তদন্তের পরে জানা যাবে।
এমএসএম / এমএসএম
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন
জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
Link Copied