লালমোহনে নিষেধাজ্ঞার সময়ে চাল পাচ্ছে ৮৮০৪ সামুদ্রিক জেলে
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ কার্যক্রম বাস্তবায়নে নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলের জন্য ৫৬ কেজি করে চাল (ভিজিএফ) বরাদ্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলায় মোট নিবন্ধিত জেলে ১৪ হাজার ৫২৩ জন। এদের মধ্যে ৮ হাজার ৮০৪ জন সামুদ্রিক জেলে। সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞার এ সময় ৮ হাজার ৮০৪ জেলের প্রত্যেকে ৫৬ কেজি করে চাল পাবেন। এরমধ্যে লালমোহন সদর ইউনিয়নে সামুদ্রিক জেলের সংখ্যা ৩৫০ জন, পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৮৫০ জন, রমাগঞ্জ ইউনিয়নে ৩০০ জন, ফরাজগঞ্জ ইউনিয়নে ১১০০ জন, ধলীগৌরনগর ইউনিয়নে ২০৭০ জন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ১৯৭০ জন, চরভূতা ইউনিয়নে ৩৫০ জন, কালমা ইউনিয়নে ২৫০ জন ও বদরপুর ইউনিয়নে রয়েছেন ১৫৬৩ জন। ইতোমধ্যে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সামুদ্রিক জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। অন্যান্য ইউনিয়নেও বিতরণ কার্যক্রম শুরু হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিষেধাজ্ঞার সময় সামুদ্রিক এসব জেলের মাঝে চাল বিতরণ অব্যাহত আছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সব সামুদ্রিক জেলেই এ চাল পাবেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান